জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সফরের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো পিভনিচনি (উত্তর) সেতুতে ওই হামলা চালানো হয়। মূলত গত চার দিন ধরে কিয়েভের প্রধান সেতুগুলোতে এভাবে ড্রোন হামলা চালিয়ে আসছেন রুশ সেনারা। আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিতে আকস্মিক সফরে গিয়ে রোববার কিয়েভে অবস্থান করছিলেন জার্মান চ্যান্সেলর। হামলার ঘটনাটি যখন ঘটে, তখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছিলেন। পরে তারা যুদ্ধে নিহত ইউক্রেনের সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সফরের বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস লিখেছেন, ‘ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ পার করছে। এ কারণেই আমি আজ এই বার্তা নিয়ে কিয়েভে এসেছি যে, আপনারা আমাদের ওপর ভরসা রাখতে পারেন।’
হামলার পর রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা আরও তীব্রতর করবে। এর আগে, ইউক্রেনের সৈন্যদের ব্যবহৃত দুটি সেতুতে হামলা চালানোর কথা স্বীকার করেছিল তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, রোববার যে হামলার ঘটনা ঘটেছে, সেটির কিছু ভিডিও যাচাই করা হয়েছে। সেখানে সেতুর ওপর একটি ড্রোন আছড়ে পড়ার পর সেটি বিস্ফোরত হয় এবং সেতুর ওপর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
সামাজিক মাধ্যমেও কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোতে সেতুর ওপরে সড়কের মাঝখানে একটি বড় ধরনের গর্ত দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের ফলে ওই গর্ত তৈরি হয়েছে।
এদিকে, দনিপ্রোতে একটি যোগাযোগ কেন্দ্রেও হামলার ঘটনার ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ছয়জন আহত হন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়া ৫২টি জেট-চালিত ড্রোনসহ ১৩৫টি ড্রোন পাঠিয়েছে। সেগুলোর মধ্যে ১২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.