
আইসিসি ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর জিম্বাবুয়েকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে কোনো পাত্তাই পায়নি নাহিদা আক্তারের দল।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নারী দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। এ ছাড়া অধিনায়ক জোসেফিন এনকোমো ২৯ বলে ৩৫ এবং কেলিস এনধলোভ ২৬ বলে ২২ রান করেন। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি এবং দিশা বিশ্বাস ২টি উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া খান। দিশা বিশ্বাস নেন ২ উইকেট।
জবাবে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহ পায়। সাথী রানী ৪৩ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করেন। দলীয় ১০৪ রানে সাথী বিদায় নিলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন দিলারা আক্তার। ৪৯ বলে ৮টি চারে অপরাজিত ৬৮ রান করেন দিলারা। তার অনবদ্য ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শারমিন আক্তার ৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৪৯ বলে ৮ চারে ৬৮ রান করেন দিলারা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.