বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থ দপ্তরের উপপরিচালক মো. আতিকুর রহমান কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘কুখ্যাত’ এবং বর্তমান প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলে কটুক্তিমূলক ৪ মিনিট ৪৯ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যটি ফ্যাসিস্ট আওয়ামী আমলের কোনো এক ১৫ আগস্টে তৎকালীন তথাকথিত জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
সেই বক্তব্যের ২ মিনিট ৫০ সেকেন্ডে ববির ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, “আগস্ট মাস কখনোই আমাদের জন্য শোকের ছিল না। আগস্টের ৫ তারিখ ছিল শেখ কামালের জন্মদিন এবং ৮ আগস্ট ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন। আগস্ট আমাদের জন্য আনন্দেরই ছিল, কিন্তু ঘাতকদের পরিকল্পনা আগস্টকে শোকে পরিণত করেছে। ১৫ আগস্টে সবাইকে হত্যা করলেও বেঁচে যান শেখ হাসিনা। কুখ্যাত জিয়াউর রহমান যে ১৫ আগস্টের পরিকল্পনা করেছিল, সেটা আজ এখানে বলতে আমার কোনো দ্বিধা নেই।”
তিনি আরও বলেন, “১৫ আগস্টের পরিকল্পনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জিয়াউর রহমান। জিয়া ১৫ আগস্টের পর সেনাপ্রধান হয়, তারপর রাষ্ট্রপতি হয়। সুতরাং আমরা যদি আলোচনা দেখি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আসলে কার নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছিল, এই পরিকল্পনা কার ছিল।”
তিনি আরও উল্লেখ করেন, “সেই কুখ্যাত জিয়াউর রহমান ও তার কুলাঙ্গার সন্তান তারেক রহমান ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল। আসলে বাপকা ব্যাটা এরকমই হবে, এটাই ধারণা। বাপ যেমন, ছেলেও তেমনই হবে। আমাদের বুঝতে হবে, তারা ৭১-এ বাংলাদেশের ভালো চায়নি; তারা এখন কীভাবে বাংলাদেশের ভালো চাইবে? তাই আমাদের উচিত শেখ হাসিনার পাশে থেকে তাঁকে আবারও ক্ষমতায় আনা।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। ওই বিষয়টি মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে অনেক কিছুই সম্ভব।”
পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা আর সম্ভব হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ববি রেজিস্ট্রার মো. হুমায়ূন কবির বলেন, “এ বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.