রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের (বারডেম) আইসিইউতে চিকিৎসাধীন সংগীতশিল্পী আকবর। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।
তিনি বলেন, ‘আকবরের অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার প্রস্রাব আর পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে। ডাক্তার জানিয়েছেন, রক্ত যাওয়া বন্ধ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এমন অবস্থা থেকে ফেরার চান্স খুব কমই থাকে। প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া বন্ধ হলে তারা হয়তো আমাদের কিছুটা আশা দিতে পারতেন।’
এদিকে আকবরের শারীরিক অবস্থারর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার মেয়ে অথৈ। লিখেছেন, ‘আব্বুর শরীরের অবস্থা খুবই খারাপ। দুইটা কিডনিই ড্যামেজ, লিভারের অবস্থা খুবই খারাপ, হিমোগ্লোবিন ৫.৯, অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। আব্বু এখনও আইসিইউতে আছে। ডাক্তার বলছে এই অবস্থা থেকে আব্বুর ফেরার চান্স খুবই কম। আল্লাহ তুমি আমার আব্বুকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার আব্বুকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আব্বু ছাড়া আমার পুরো দুনিয়ায় অন্ধকার। আব্বুকে ছাড়া আমি থাকতে পারবো না। আব্বুকে আমি খুব ভালোবাসি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, শিল্পী আকবর দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.