
নেত্রকোনার মদনে টোল আদায়কে কেন্দ্র করে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৭০) নিহতের ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী তার এলাকার লোক, আত্মীয় বা দলের কেউ হলেও রেহাই পাবে না। আইনের শাসনের ভিত্তিতেই এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। লুৎফুজ্জামান বাবর বলেন, ‘সে যেই হোক, সে আমার গ্রামের হোক বা আমার আত্মীয় হোক, কিছু আসে যায় না।
ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কে। সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করার সময় যাত্রী হিসেবে উপস্থিত আব্দুল বারেক বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তিনিও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে এক চোখ হারিয়েছিলেন। এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামে এক টোল আদায়কারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯)-কে আটক করেছে মদন থানা-পুলিশ।
সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কোনো পক্ষপাতের সুযোগ নেই। ঘটনার পরপরই তিনি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিমসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে দ্রুত আইনগত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসন সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.