আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে চেতনায় ধারণ করে এগোচ্ছে বিএনপি। এ সনদ দেশের আপামর জনতার মুক্তির দলিল এবং এর বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের জন্য ১০ হাজার টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।
নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু হবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশের ১১টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর বিষয়েও তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী প্রদানের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, যা ইতোমধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রতিশ্রুতির চেয়ে কাজে বিশ্বাসী। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল সাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল মজিদ, পুলিশ সুপার মো. আফজাল হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, আবু তালেব মিয়া, নজরুল ইসলাম জোয়ার্দার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.