
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। লড়াইয়ের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গের পেস-সহায়ক উইকেট বিবেচনায় দলটিতে রাখা হয়েছে তিনজন পেসার ও একজন স্পিনার। জোহানেসবার্গের পেস সহায়ক কন্ডিশনে অনুমিতভাবেই ৩ পেসার এবং ১ স্পিনার নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। অবশ্য এই সিরিজের স্কোয়াডেই নেই তারা।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন জুবাইর হামজা ও ডেইন প্যাটারসন। ২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটে দারুণ সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হামজা এখন পর্যন্ত ৮ টেস্টে ৩০৭ রান করেছেন। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। অন্যদিকে, প্যাটারসন জাতীয় দলে ফিরছেন দুই বছর পর। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টেই তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। হামজার মতো প্যাটারসনও জাতীয় দলে ফিরেছেন ২ বছর পর। তবে ক্যারিয়ারটা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের।
একাদশে প্যাটারসনের সঙ্গে পেস আক্রমণে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডারকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েটজি। স্পিন বিভাগে সাইমন হার্মার জায়গা পেয়েছেন, তবে কেশভ মহারাজকে রাখা হয়নি।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিজকে, রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.