গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর মিলগেট এলাকায় প্রথমে একটি টিনশেডের তৈরি তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত জানা যায়নি।
টঙ্গী জোনের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাতটি তুলার গুদাম পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.