মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শীত নিবারণের জন্য রাতের বেলায় উপজেলার বিভিন্ন বাজারে রাস্তায় শুয়ে থাকা দিনমজুর ও ফুটপাতে বসবাসকারী এবং বাজারের লেবারদের মাঝে কম্বল বিতরণ করেছেন টঙ্গীবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তাদের এমন উদ্যোগে প্রকৃত উপকার ভোগীরাই উপকৃত হচ্ছেন বলেন বলে মনে করেন এলাকাবাসী ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা।
টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে
বুধবার (৫ফেব্রুয়ারী )সন্ধা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, উপজেলা সদর ও হাসাইলের বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,সাবেক সভাপতি ব.ম শামীম,সাধারণ সম্পাদক মো: রনি শেখ,টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সংবাদকর্মী শ্রীকান্ত সহ টঙ্গীবাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.