টাঙ্গাইল জোলার ঘাটাইল উপজেলায় পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোরের সদস্যরা। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী গরুগুলো উদ্ধার করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, চুরি করা পাঁচটি গরু নিয়ে ট্রাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটিকে ধাওয়া করে। পরে ট্রাকের চালকের গ্রামের রাস্তা পরিচিত না হওয়ায় গাড়িটি উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে গ্রামের বিক্ষুব্ধ লোকজন ট্রাক থেকে গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পোড়া ট্রাকের মালিকের কোন খোঁজ পায়নি পুলিশ।
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, উদ্ধার হওয়া গরুগুলো চুরি করা ছিল। গরু চোরেরা হয়তো কোথাও থেকে চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে ট্রাক ও গরু রেখে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.