
আমার দেখা টেলিভিশন ও তার বিবর্তন একটি পথচলা, আধুনিকতা আর প্রযুক্তির মেলবন্ধনের গল্প। যে টেলিভিশন একসময় মানুষকে নির্দিষ্ট সময়ে একটি পর্দার সামনে বসাত, সেই টেলিভিশন এখন মানুষের পকেটে। একসময় সন্ধ্যার সংবাদ কিংবা প্রিয় নাটক দেখার জন্য অপেক্ষা করতে হতো। পরিবারের সবাই একসঙ্গে বসতেন। কখনো প্রতিবেশীরাও জড়ো হতেন একটি টেলিভিশন সেটের সামনে। সেই অভিজ্ঞতা এখন অনেকটাই বদলে গেছে। দর্শক আর সম্প্রচারিত অনুষ্ঠানের সময়সূচির কাছে বাঁধা নন। হাতে থাকা স্মার্টফোনেই তিনি সরাসরি টেলিভিশন দেখতে পারেন। দেখতে পারেন পছন্দের নাটকের একটি দৃশ্য, সংবাদ প্রতিবেদন কিংবা আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে লাখো মানুষের কাছে। টেলিভিশনের এই রূপান্তর প্রযুক্তির উন্নয়নের ফল। ফলে একটি সংলাপ ভুল বলা কিংবা একটি গানের সুরে সামান্য বিচ্যুতিও তখন বড় ঘটনা হয়ে উঠতে পারত। অনুষ্ঠানের ধরন ও উপস্থাপনায় বৈচিত্র্য বাড়ে।
টেলিভিশনের সেই দীর্ঘ যাত্রার শুরুটা ছিল ১৯২৬ সালের ২৬ জানুয়ারি, যখন স্কটিশ উদ্ভাবক জন লোগি বেয়ার্ড লন্ডনে চলমান ছবি দেখানোর একটি যন্ত্র প্রকাশ্যে প্রদর্শন করেন। এটি ছিল যান্ত্রিক টেলিভিশন প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ সাফল্য। পরবর্তী সময়ে ফিলো টেলর ফার্নসওয়ার্থসহ একাধিক বিজ্ঞানীর গবেষণায় ইলেকট্রনিক টেলিভিশন প্রযুক্তি বিকশিত হয়। ১৯৩৬ সালের ২ নভেম্বর ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) লন্ডনের আলেকজান্দ্রা প্যালেস থেকে বিশ্বের প্রথম নিয়মিত উচ্চ-সংজ্ঞার টেলিভিশন সম্প্রচার শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের বিস্তার দ্রুত বাড়তে থাকে। সংবাদ, নাটক, সংগীত, খেলাধুলা, চলচ্চিত্র ও শিক্ষামূলক অনুষ্ঠান মানুষের ঘরে পৌঁছাতে শুরু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে টেলিভিশন ধীরে ধীরে গণমাধ্যমের প্রধান শক্তি হয়ে ওঠে। প্রযুক্তির উন্নতির সঙ্গে ছবি ও শব্দের মান বাড়ে এবং সাদা-কালো পর্দার জায়গা নেয় রঙিন সম্প্রচার। পরে স্যাটেলাইট প্রযুক্তি বিশ্বের এক প্রান্তের অনুষ্ঠান অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে। ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের প্রথম তলার দুটি কক্ষে শুরু হয়েছিল টেলিভিশনের সম্প্রচার। ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে ডিআইটির সীমিত পরিসর ছেড়ে বিটিভি রামপুরার নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। ৬ মার্চ নতুন ভবন থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়। ১৯৯৭ সালে এটিএন বাংলা স্যাটেলাইট সম্প্রচার শুরু করে। চ্যানেলটির নিজস্ব ইতিহাসে ১৯৯৭ সালের ১ জুন থেকে এর প্রাথমিক সম্প্রচারের কথাও উল্লেখ রয়েছে। সংবাদে সরাসরি সম্প্রচার, বিদেশে নিজস্ব সংবাদকর্মীর মাধ্যমে প্রতিবেদন, প্রত্যন্ত অঞ্চলের খবর নিয়ে ‘জনপদের সংবাদ’ এবং জাতীয় সংবাদের সঙ্গে কৃষকের জীবন ও কৃষির খবর যুক্ত করা ছিল গুরুত্বপূর্ণ উদ্যোগ।
উপমহাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয় ভারতে। ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর অধীনে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। ইউনেসকোর সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি। ১৯৬৫ সালে নিয়মিত সম্প্রচার শুরু হয়। পরে মুম্বাই, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন শহরে টেলিভিশন সম্প্রসারিত হয়। অন্যদিকে, পাকিস্তানেও টেলিভিশন সম্প্রচার শুরু হয় ১৯৬৪ সালে। ২৬ নভেম্বর লাহোরে প্রথম সম্প্রচারের পর ২৫ ডিসেম্বর ঢাকায় চালু হয় পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার। ১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন করপোরেশনের অধীনে আসে।
১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ঢাকা টেলিভিশন’। বাঙালি শিল্পী ও কলাকুশলীরা ঘোষণা দেন যে, দেশের মানুষের মুক্তির সংগ্রাম চলাকালে পাকিস্তানের পক্ষে কোনো অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন না। ২৩ মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা ও জাতীয় সংগীত প্রচার না করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন এবং ‘আমার সোনার বাংলা’ প্রচারের মধ্য দিয়ে কেন্দ্রটি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ জানায়। পরবর্তী সময়ে ২৪ মার্চ সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে সম্প্রচার বন্ধ রাখা হয়। মুক্তিযুদ্ধের সময় বাঙালি কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীদের এই অবস্থান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে টেলিভিশনের ইতিহাসে এক অনন্য সাংস্কৃতিক প্রতিরোধ হয়ে আছে। এরপর ১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল হিসেবে চ্যানেল আইয়ের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের সম্প্রচার ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেয়। অনেক শিল্পী, নির্মাতা, উপস্থাপক ও সাংবাদিকের পেশাগত পরিচিতি গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানের হাত ধরে। তবে নব্বইয়ের দশকে এসে বাংলাদেশের টেলিভিশন জগতে প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হয়।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠানে পরিণত হয়। বিটিভির হাত ধরেই বাংলাদেশের টেলিভিশন নাটক, সংগীত, ম্যাগাজিন অনুষ্ঠান, সংবাদ, কৃষি অনুষ্ঠান ও শিশুতোষ আয়োজনের শক্ত ভিত্তি তৈরি হয়। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘সংশপ্তক’-এর মতো নাটক দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। ‘ইত্যাদি’, ‘आनন্দমেলা’, ‘নতুন কুঁড়ি’ এবং ‘মাটি ও মানুষ’-এর মতো অনুষ্ঠান ভিন্ন ভিন্ন প্রজন্মের দর্শকের বিনোদন ও তথ্যের চাহিদা মেটিয়েছে। এরপর ২০০০ সালে একুশে টেলিভিশনের আবির্ভাব বেসরকারি সম্প্রচারে আরও বড় পরিবর্তন আনে। পরবর্তীতে চ্যানেল আই ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে সংবাদ ও বিনোদনকে একই সম্প্রচার কাঠামোয় গুরুত্ব দিয়েছে। প্রথম দিকে দিনে ১২ ঘণ্টা ধারণকৃত অনুষ্ঠান প্রচার করলেও দুই বছরের মধ্যে তারা ২৪ ঘণ্টার সম্প্রচারে যায়। ২০০৭ সাল থেকে সংবাদ বুলেটিনে কৃষি সংবাদ যুক্ত হওয়া একটি উল্লেখযোগ্য সংযোজন। ২০১৭ সালে হাই ডেফিনিশন সম্প্রচারে যুক্ত হওয়াও প্রযুক্তিগত অগ্রগতির একটি ধাপ।
প্রযুক্তির বিবর্তনে বাংলাদেশ টেলিভিশনও ২০১৩ সালে ওয়েব টিভি ও আইপিটিভিতে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। পরবর্তীতে ২০১৪ সালে মোবাইল টিভি সম্প্রচার চালু হয়। অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিটিভির ‘শিল্পকথা’ ও ‘তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ’ এবং চ্যানেল আইয়ের ‘তারকা কথন’-এর মতো নানা আয়োজন টেলিভিশনের মাধ্যমকে সমৃদ্ধ করেছে। আগামী দিনের টেলিভিশন হয়তো আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক হবে, যেখানে দর্শক নিজের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান বেছে নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত ক্যামেরা প্রযুক্তি, সরাসরি সম্প্রচার এবং ভিডিওভিত্তিক নতুন মাধ্যম অনুষ্ঠান নির্মাণকে আরও বদলে দেবে। কিন্তু এসব পরিবর্তনের মধ্যেও ভালো গল্প, নির্ভরযোগ্য সংবাদ, সৃজনশীল উপস্থাপনা এবং মানুষের জীবনের সঙ্গে যুক্ত বিষয়গুলোই টেলিভিশনের মূল ভিত্তি হিসেবে থাকবে। সেখান থেকেই আধুনিক সম্প্রচারমাধ্যম হিসেবে টেলিভিশনের পথচলা নতুন গতি পায়। সীমিত যন্ত্রপাতি, ছোট স্টুডিও এবং অল্পসংখ্যক কর্মী নিয়ে চলত আয়োজন। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে রঙিন সম্প্রচার শুরু হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.