রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৬৯১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২১ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২১ টি বাস, ৩৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১৬০ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১ টি বাস, ৩ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ১৪৭ টি সিএনজি ও ৪০৫ টি মোটরসাইকেলসহ মোট ৭৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮ টি বাস, ৪৮ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৭১ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৫৭ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ২৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯ টি বাস, ১৯ টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ১১২ টি সিএনজি ও ৩২৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭০ টি বাস, ১৬ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ১০৯ টি সিএনজি ও ২৩০ টি মোটরসাইকেলসহ মোট ৬৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৫ টি বাস, ৮টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ও ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১১৪৬ টি গাড়ি ডাম্পিং ও ৭১২ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.