
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা এবং নতুন শুল্কনীতির সরাসরি প্রভাবে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, যুদ্ধ ও শুল্কের এই সম্মিলিত প্রভাবে সাধারণ আমেরিকান পরিবারগুলো চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে, যার আঁচ লেগেছে থ্যাংকসগিভিং উৎসবের খাবারের বাজারেও। তার শুল্কযুদ্ধও এই দাম আরো বাড়াচ্ছে।’।
আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবছর থ্যাংকসগিভিংয়ের রাতের খাবারের গড় খরচ ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উৎসবের প্রধান খাবার টার্কির দাম এক লাফে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ভ্যান হলেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানে ট্রাম্পের এই তথাকথিত অবৈধ যুদ্ধ এবং বাণিজ্য শুল্ক সবকিছুর দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ভ্যান হলেন বলেন, থ্যাংকসগিভিংয়ের খাবার কিনতে গিয়ে অনেক আমেরিকানকে পণ্যের উচ্চ দাম দেখে বিস্মিত হতে হচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে, দাম শুধু বাড়ছেই।
মার্কিন এই সিনেটরের অভিযোগ, ট্রাম্প ও তার ধনী সহযোগীরা এই অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে নিরাপদ থাকলেও সাধারণ পরিবারগুলোকে প্রতিটি পণ্যের বাড়তি দামের বোঝা বহন করতে হচ্ছে। নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কেবল আলোচনা নয়, এখন সমস্যার সমাধানে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.