শনিবার দিনগত রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার দিনগত রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেইটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিং এর গেইট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে, ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের পরপরই সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, "উপবন এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।" এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.