প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ১:১১ পি.এম
স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে জবি নতুন ক্যাম্পাসে “আমরা বিএনপি পরিবার”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর সহধর্মিণী, সুনামধন্য চিকিৎসক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে (১৮ জুন ২০২৫) এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমরা বিএনপি পরিবার এর সদস্য মো: শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, আব্দুল জলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য হাবিবুল্লাহ সৌরভ লিমন আহমেদ, আফজাল হোসেন,অনন্ত কুমার বিশ্বাস সহ আরও অনেকে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী বৃক্ষরোপণ এই কর্মসূচির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.