রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে এর সামগ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে ডিএমপির চারটি নতুন থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পাশাপাশি প্রশাসনিক কাজ গতিশীল করতে তিনটি উপ-কমিশনারের (ডিসি) অফিস স্থাপনের কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূর্বাচলের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এই নতুন ও স্বতন্ত্র বিভাগের জন্য পুলিশের প্রায় ছয় হাজার ৫২৪ জন নতুন জনবল সৃষ্টির একটি প্রস্তাবনা সরকারের বিবেচনায় রাখা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.