‘মারধর ও এসিড নিক্ষেপের ঘটনায়’ চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মো. রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।
আগামী ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাশিদা আক্তার অভিনেতা ডিপজলের ভক্ত। গত ২ জুন তিনি গাবতলী গরুর হাটে ঈদুল আযহা উপলক্ষে গরু দেখতে যান। হাটে গিয়ে জানতে পারেন সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এসেছে এবং তিনি গরুর হাটের অফিসে আছেন। তখন তিনি সেই অফিসের ভেতরে প্রবেশ করেন ডিপজলকে সালাম দিয়ে বলেন, 'ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে দেখা করতে আসলাম।
তখন ডিপজল তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন, ‘এই, এই মহিলা ভিতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’ তখন বাদীনি ডিপজলকে বলেন যে, ‘ভাই আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাবো, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন ডিপজল রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের করো।’
বাদী মামলায় উল্লেখ করেন, ‘এরপর ডিপজলের সহযোগীরা তাকে টেনেহিঁচড়ে বের করেন। প্রতিবাদ করলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরে তার শরীরে এসিড ঢেলে দেওয়া হয়।’ যদিও এই মামলা ও ওই নারীর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অভিনেতা ডিপজলের।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.