ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জাহিদুল ইসলামকে।
শনিবার (১৫ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
আদেশে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে।
এর আগে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার।
শেখ জাহিদুল ইসলাম নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।
এ ছাড়া মিনা মাহমুদ দায়িত্ব পালন করছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনা মাহমুদকে ডিএমপিতে বদলি করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.