এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১৭০ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৪ জন রোগী।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯০ হাজার ৭৯৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৮৮ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৭ হাজার ২৮১ জন ছাড়পত্র পেয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.