এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২৮৬ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩১২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৯ হাজার ৪২০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাগে ১৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তিন হাজার ৭৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
এ ছাড়া দুজন চট্টগ্রাম বিভাগ এবং একজন বরিশাল বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.