
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রবেশপথের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের সময় একজন আইনজীবী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে আটক ওই ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত কি না অথবা তিনি ভিকটিম কি না, তা তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, যাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি অপরাধী নাকি ভিকটিম, তা এখনই বলা যাচ্ছে না।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.