ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় অটোরিক্সার একই পরিবারের ২ জন নিহত। এ ঘটনাকে কেন্দ্র করে এলাবাসী রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা খুলে দিলেও সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি বাসের ধাক্কায় অটোরিক্সার ২ যাত্রী নিহত।
নিহতরা হলেন, ইয়াসিন (২২) ও বাবলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
জানাগেছে, সড়কে নিহতের ঘটনায় স্থানীয় ঢাকা- আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করতে অবরোধ করেন।সেলফি পরিবহনের বিরুদ্ধে অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান।
পরে দুপুর সোয়া ১২ টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পথে সেলফি পরিবহন চলাচল বন্ধ রাখার কথা জানান। এরপর আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জের একমাত্র দানব বাস সেলফি পরিবহন। সেলফি বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইজিবাইকটি মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনের বাসটি ভাংচুর করে। রাস্তা অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবি জানান। পরে জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.