ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে বিমানের মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো স্থগিত রয়েছে। তা ছাড়া বিকেল পর্যন্ত ইউএস বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত এয়ারক্রাফটগুলোর কোনোটিই আকাশে নেই, সব এয়ারপোর্টে রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.