দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর, ঢাকার বিভিন্ন থানা, গাইবান্ধা, ময়মনসিংহ ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ২৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম, মো. হুমায়ুন কবির, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল, মো. হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ, থানা বিএনপির সদস্য সানাউল হক, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরু।
ময়মনসিংহ দক্ষিণ জেলাধীণ ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য মো. সোলায়মান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা, মো. আবুল কালাম সরকার ও ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান।
গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকন মন্ডল।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.