কক্সবাজার পর্যটন শহরের তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
প্রতিবছরের মত স্বাস্থ্যবিধি মেনে এফবিসিসিআই এর সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টার দিকে (৪ ফেব্রুয়ারি ২০২২) কক্সবাজার শহরের বাইপাস সড়ক পালস্ স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় সুবিধাবঞ্চিত দুস্থ নারী-পুরুষ, দিনমজুর, প্রতিবন্ধী এবং এতিমদের মাঝে কম্বল দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার চেম্বার অফ কমার্স এর সভাপতি আবু মোরশেদ চৌধুরী, পরিচালক শহীদ রাসেল নেওয়াজ, পরিচালক নুরুল আলম, পরিচালক আবেদ হাসান সাগর এবং অফিস সহকারী আব্দুল মালেক নাঈম।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.