কুড়িগ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে প্রকাশ চন্দ্র (১৮) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত প্রকাশ চন্দ্র ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকার মোজাম্মেল হক মোজা মিয়ার ট্রাক্টর দিয়ে নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করার সময় নিহত প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে বসে ছিলেন। এ সময় অসাবধানতা বশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে লাঙলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.