
লন্ডনের মেয়র সাদিক খান তুরস্ক সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন।
লন্ডনে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সফরে তিনি দেশটির আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দেওয়ার পাশাপাশি ইস্তাম্বুলে বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন।
সফর নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মেয়র সাদিক খান জানান, তিনি ইস্তাম্বুলের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার ঘুরে দেখার অপেক্ষায় আছেন। কর্মব্যস্ত সফরের পাশাপাশি তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো দেখার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.