ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং উপজেলাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত। তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এম রশিদুজ্জমান মিল্লাত জানান, বগুড়া বিমানবন্দরের কাজ শুরুর পরপরই ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ হাত দেওয়া হবে। এই বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি খুব শিগগিরই ত্রিশালে পর্যটন অবকাঠামোর কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা ও মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা মতবিনিময় সভায় অংশ নেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.