
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের মৃধা বাড়িতে সোমবার ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ইব্রাহিম মৃধা, নুরু মৃধা ও ইউনুস মৃধা নামের তিন ভাইয়ের তিনটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। এরপর ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ঘর তিনটি আগুনের গ্রাসে পরিণত হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে ইব্রাহিম মৃধার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। কীভাবে যে এমন ঘটনা ঘটে গেল, কিছুই বুঝতে পারছি না।’। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ২ নম্বর আলিপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলিপুরা এলাকায় সুলিজ বাজারের পাশে এই অগ্নিকাণ্ডটি ঘটে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘর তিনটিসহ ঘরের প্রয়োজনীয় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
ভুক্তভোগী ইব্রাহিম মৃধা জানান, ঘর ও আসবাবপত্রের পাশাপাশি জমির দলিল, মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সব পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আগুনে তার সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট নেই, এমনকি মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে তিনি এখন পুরোপুরি নিঃস্ব। পরিবার তিনটি বর্তমানে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়দের ধারণা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শনকারী গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাকির হোসেন নিশ্চিত করেছেন যে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে তারা স্থানীয়দের সঙ্গে একযোগে কাজ করেছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা ও দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সাময়িক আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.