দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল আমিন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন সুমনা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকার একটি তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই-বোন বাড়ি থেকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়েছিল। ভাদুরিয়া বাজার এলাকার তেলের পাম্পের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আল আমিনের (১০) মৃত্যু হয় এবং তার বোন সুমনা গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় সুমনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমনার আঘাত অত্যন্ত গুরুতর এবং তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধারসহ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.