ঘোড়াঘাট উপজেলায় একদিনের ব্যবধানে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। প্রথম ঘটনা ঘটে মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের বেলওয়া গোপালপুর গ্রামে ২ বছরের শিশু নূর মোহাম্মদ (২) বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ি পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরদিন বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের মংলিশপুর গ্রামে দ্বিতীয় মর্মান্তিক ঘটনা ১২ বছরের শিশু হাসিব মিয়া(১২) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষার কারণে বাড়ির আশপাশে পানি জমে থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এসব মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.