আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দাখিলের মধ্য দিয়ে। আজ সোমবার ২৯ শে ডিসেম্বর বেলা ১২ ঘটিকায় দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা সুলতানা লীমার কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্রটি জমা দেন তাঁর সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা। এসময় দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহিদ হোসেনের সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা বলেন, আমার স্বামীর পক্ষ থেকে আমি আজ মনোনয়নপত্র জমা দিলাম। দেশ ও জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে সফল হতে পারি।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দলের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আমরা শতভাগ বিজয়ী হয়ে ধানের শীষ আসনটি উপহার দেব।
মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান, সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি। সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক, হাকিমপুর উপজেলা বিএনপি। নাজমুল হক, সাধারণ সম্পাদক, হাকিমপুর পৌর বিএনপি। কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাকিমপুর পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
এছাড়াও বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা উপস্থিত থেকে ডা. জাহিদ হোসেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.