
গণহত্যা চালিয়ে এখনো যারা অনুশোচনা করেনি এবং জনঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছে, তাদের আর কখনো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা আদর্শিক ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে একটি বিষয়ে জাতীয় ঐক্য অপরিহার্য; আর তা হলো—যারা এ দেশের মানুষকে হত্যা ও গণহত্যা করেছে এবং বছরের পর বছর আলেম-ওলামাদের ওপর জুলুম ও রক্তপাত চালিয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে ২৩ বছর লেগেছিল। একইভাবে ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে দীর্ঘ ১৭ বছর সময় পার করতে হয়েছে। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা সেই সরকারের হাত থেকে মুক্ত হয়েছি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী কেবল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের একজন তিনি নিজেও ছিলেন। এছাড়া প্রায় ৭ হাজার মানুষ নির্যাতনের শিকার এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার কবলে পড়েছিলেন। শাপলা চত্বরে প্রাণ হারানো অনেক শহীদের নাম ও কবরের ঠিকানাও অজানা রয়ে গেছে বলে তিনি স্মরণ করেন। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যার শিকার ও নির্যাতিত হয়েছেন। রাব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের যে জায়গাটি বাতিল করেছিলেন, তা পুনঃস্থাপন করা হবে। তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ ও সংবিধানের বিসমিল্লাহ সংযোজনের ধারাকে গুরুত্ব দিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আজ বেঁচে আছি। এই সংবিধানের প্রথমেই বিসমিল্লাহির রাহমানির রাহীম যিনি ধারণ করেছিলেন বাংলাদেশের পঞ্চম সংশোধনীর মাধ্যমে, তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ছাত্র-জনতার প্রত্যাশার আলোকে দীর্ঘ আলোচনার ভিত্তিতে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এসময় ধর্মের নাম ব্যবহার করে যারা দেশে বিভক্তি সৃষ্টি করছেন, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই বলেও তিনি সমালোচনা করেন।
আন্দোলনের নামে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনমূলক সমালোচাকে স্বাগত জানায়। সরকারের সঙ্গে মতবিরোধ থাকলেও দেশের মানুষের ক্ষতির কারণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সরওয়ার আলমগীর, হুম্মাম কাদের চৌধুরীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.