লালমনিরহাটে অপহরণ মামলার প্রধান আসামি মোঃ মোস্তফা কামাল (২৩) সহ দুইজন অপহরণকারীকে চট্টগ্রামে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বুধবার ভোর রাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের একটি দল তাদের গ্রেফতার করে। প্রধান আসামি মোস্তফা কামাল জেলার আদিতমারী উপজেলার নামুরি দোলাপাড়া এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে এবং অপর আসামি আবু সামা কালীগঞ্জ উপজেলার বানিনগর এলাকার মোজাহার আলীর ছেলে।
২৪ এপ্রিল (বুধবার) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের বিষয়টি জানান র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আফসার। তিনি জানান আসামি গাড়িচালক মোঃ মোস্তফা কামাল তার মালিকের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে ভুক্তভোগী তার পরিবারকে জানায়। পরে তাকে চাকুরিচ্যুত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ভুক্তভোগীকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মমিনুর ইসলাম বাদী হয়ে ২৩ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান র্যাব গ্রেপ্তারের পর আসামিদের কালীগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.