কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা দুই সপ্তাহ ধরে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিবহন সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
জানা গেছে, রৌমারীর একমাত্র ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন সর্বশেষ ১০ এপ্রিল তেল বিক্রি করে। এরপর থেকে ‘তেল সংকট’ ও ‘ফুয়েল কার্ড’ ইস্যুর কারণে পাম্পটি বন্ধ রয়েছে। ফলে তেলের অভাবে সড়কে মোটরসাইকেলসহ পেট্রোলচালিত যান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
রাজিবপুরে কোনো ফিলিং স্টেশন না থাকায় সেখানকার বাসিন্দারাও তেল সংকটে পড়েছেন। এতে দুই উপজেলাজুড়ে দুর্ভোগ চরমে উঠেছে।
বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়েছেন বিপাকে। মোটরসাইকেল না চলায় অনেকেই রিকশা-ভ্যানে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন।
ফিলিং স্টেশনের ম্যানেজার শাহজামাল জানান, ফুয়েল কার্ড বিতরণ শেষে শিগগিরই তেল এনে বিক্রি শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, তেল সরবরাহ এলেই বিক্রি স্বাভাবিক হবে। স্থানীয়রা দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.