দুটি রাজনৈতিক দল এবার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে কিছু আসন নিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ উদারপন্থিদের হাতে যাবে নাকি উগ্রপন্থিদের হাতে যাবে তা আসন্ন নির্বাচনে নির্ধারিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনিই সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে।
দুটি রাজনৈতিক দল এবার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে কিছু আসন নিতে চায় বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে, এজন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.