
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্ত আসে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী দেলোয়ার জাহান রুমি।
এর আগে গত ২৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতের নির্দেশে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল এবং আসামির উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
দুদকের আবেদনে বলা হয়েছে, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দিলীপ কুমারকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এর আগে ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়, যা সিআইডি তদন্ত করছে। তাঁর ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী এলাকা থেকে পুলিশ দিলীপ কুমারকে গ্রেপ্তার করে।
এরপর মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তী সময়ে জুলাই গণ–অভ্যুত্থানকালে একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। পরে জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.