দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ্য বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে গত বছর ২১ সেপ্টেম্বর অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।
এ বিষয়ে পিপি রেজাউল করিম বলেন, ‘তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য দাখিল এবং জ্ঞাত আয়োর সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে। এই মামলা তদন্তে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মঙ্গলবার এই মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদালতের দিন ধার্য করা ছিল। এদিন অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।
আদালত সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.