পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯ তম দিনে রাজধানীর বিমানবন্দর থানা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন মিরাজ।
এ সময় মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন,বিএনপি গণমানুষের দল। জনগণের পাশে থাকাই বিএনপির লক্ষ্য। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই বিএনপি কাজ করে যাচ্ছে।
এসময় মিরাজ রমজান নিয়ে জনকল্যাণ মূলক এ আয়োজন পুরো রমজান মাসজুড়ে চলবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.