রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজের পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। এ সময় তিনি দেড় বছর ভিসি না থাকার সত্ত্বেও কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
গতকাল ২৬ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর এইচ. এম. রাসেল, ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক, যুগ্ম-পরিচালক এবং সহকারী পরিচালকদের সঙ্গে নিয়ে ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য নির্মাণাধীন চারটি হল, শিক্ষকদের জন্য নির্মাণাধীন ডরমেটরি, বিশ্ববিদ্যালয় স্টাফদের জন্য নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার, সিভিল ও ইসিই ফ্যাকাল্টি ভবন এবং নির্মাণাধীন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ সরেজমিন পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের দেড় বছর ভিসি না থাকা সত্ত্বেও অবকাঠামো গত নির্মাণাধীন কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি বলেন, "দের বছর নিয়মিত ভিসি না থাকার পরও কাজের অগ্রগতি অনুযায়ী, হলগুলো সম্পূর্ণ হলে রুয়েটকেই প্রথমে অভিনন্দন জানাতে হবে"
রুয়েটে বর্তমানে অনেকগুলো ভবন নির্মাণাধীন রয়েছে। এরমধ্যে ছাত্রছাত্রীদের জন্য নির্মাণাধীন চারটি হল, স্টাফ কোয়ার্টার ও টিচার্স ডরমেটরির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী অক্টোবর মাস হল গুলো চালু করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এ প্রসঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, “বর্তমান প্রশাসনের দায়িত্বপ্রাপ্তির পরে উপাচার্য মহোদয়ের নির্দেশনায় নিয়মিত তদারকির ফলে আমাদের পূর্বঘোষিত ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে আমরা আশাবাদী।আশা করছি,আগামী অক্টোবরের মধ্যে মেয়েদের দুটি হল এবং ডিসেম্বরের মধ্যে ছেলেদের হল দুটি আমরা চালু করতে পারবো।এছাড়াও শতভাগ আবাসিকতার লক্ষ্যে দুটি নতুন আবাসিক হলসহ বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছি যা প্রক্রিয়াধীন।”
উল্লেখ্য একই দিনে ইউজিসি সদস্য এবং তানজিম উদ্দিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প গুলো পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে রুয়েটের নির্মাণাধীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.