দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
দায়িত্ব নেয়ার পর রোববার (১১ আগস্ট) সচিবালয়ের নিজ দফতরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এটা রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।’
‘দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না,’ বলেন তিনি।
এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের নাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র : বিবিসি
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.