
দেশের বাজারে স্বর্ণের দরে এখন বেশ অস্থিরতা বিরাজ করছে।
বাজুস গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণের গহনার নতুন মূল্যতালিকা কার্যকর করেছে। নতুন এই দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়। পরবর্তী নতুন নির্দেশনা না আসা পর্যন্ত ক্রেতাদের এই নির্ধারিত মূল্যেই স্বর্ণ কিনতে হবে। অন্যদিকে, তুলনামূলক কম দামি বা সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিও পার হয়ে গেছে দেড় লাখ টাকার ঘর। দেশের বাজারে স্বর্ণের এ দরদাম ঠিক করার দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণের গহনার এ নতুন দাম কার্যকর করেছে।
বাজারে এই নতুন দর কার্যকরের আগে স্বর্ণের দামে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেছে। গত ৬ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তবে এর আগে টানা তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধি পেয়েছিল। এই দর ওঠানামার ফলে বর্তমানে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ ক্রেতাদের প্রায় ২ লাখ ২৭ হাজার টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.