
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং তিনি যথাযথ ন্যায়বিচারের সম্মুখীন হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলতে পারেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলতে পারেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘ সময় ধরে চলমান জল্পনা-কল্পনার বিষয়ে তিনি বলেন, তিনি যখনই দেশে ফিরুন না কেন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তা-ই ঘটবে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে এরশাদের পতনের পরও অনেকে দেশে থেকেছেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময় পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আমরা তাকে আইনের আওতায় আনব। তিনি তার শাসনামলে কারো প্রতি ন্যায়বিচার করেননি, কিন্তু আমরা আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করব। তিনি দেশে ফিরলে বর্তমান সরকার কোনো ধরনের বেআইনি পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না বলে আশ্বাস প্রদান করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.