ইতালির রাজধানী রোমের কাসেলোত্তিতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৩ বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়।
বিমানবন্দরের প্রক্রিয়া শেষে মরদেহগুলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তাদের বাড়িতে নেওয়া হয়। নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুরুতর আহত তাদের একমাত্র ছেলে অয়নও পরিবারের সঙ্গে দেশে ফিরেছে।
পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার ইতালিতে প্রথম জানাজা শেষে তাদের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।
শুক্রবার সকালে স্বজনরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন। বিকেলে মরদেহবাহী গাড়ি নোয়াখালীতে তাদের গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সন্ধ্যায় স্থানীয় শিশু নিকেতন হাইস্কুল মাঠে নিহতদের জানাজা শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অয়নকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
নিহতের স্বজনেরা জানান, ঘটনার আগে ২০২৫ সালের জুলাই মাসে নোয়াখালীর বাড়িতে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত চক্রের চিঠির মাধ্যমে তাদের হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে তখন কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.