
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা দেশ পুনর্গঠনে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পুনর্গঠনে পেশাজীবীদের বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেছিলেন। বর্তমান সময়েও দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে সেই ঐতিহ্য ধারণ করে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, ৭ নভেম্বরের বিপ্লবোত্তর বাংলাদেশ পুনর্গঠনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাজে লাগিয়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেছিলেন। তিনি বর্তমান সময়ের পেশাজীবীদের উদ্দেশে বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ও জঞ্জাল পরিষ্কার করে দেশ গড়ার ক্ষেত্রে আজকের পেশাজীবীদের অতীতের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদের সভাপতিত্বে এবং মহানগর পেশাজীবী দলের সভাপতি শেখ মনজুর হাসান অপুর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনি। আয়োজকদের লক্ষ্য ছিল বিপ্লবোত্তর বাংলাদেশের প্রেক্ষাপট ও দেশের বর্তমান উন্নয়নের প্রয়োজনে পেশাজীবীদের সুসংগঠিত করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন টিটো, খুলনা জেলা পেশাজীবী দলের সভাপতি অ্যাডভোকেট এস এম মনজুর কাদের মিঠু। এছাড়া এস এম ইকবাল হাসান তুহিন, শেখ সারাফাত হোসেন দুলু ও কৃষক দলের নগর শাখার সভাপতি সজিব তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.