দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে আটকে থাকায় উদ্ধার কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ডুবুরি দলের সদস্যরা।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাসে আটকে পড়া যাত্রীদের স্বজনরা।
ডুবুরিরা জানান, বাসটি পন্টুনের নিচে অবস্থান করায় দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও বিলম্বে এসে অভিযান শুরু করে।
বাসটির যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি সাঁতরে প্রাণে বাঁচতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনো নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটির অল্প কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
এদিকে, ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকেও অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.