সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাের ২৩ আগস্ট শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে কান্দাপাড়া হইতে মহেশপুর গ্রামে একটি বিয়ের আলোচনা করার জন্য যাওয়ার পথে নৌকা যোগে ধারাম হাওরের কুড়ের পাড় নামক স্থানে ঝড়ে আক্রান্ত হয়ে মাঝি সহ ৭ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। আশ পাশের কুড়ের পাড় ও বিল্লাল পাড়া হইতে জেলেরা এসে ৫ জন কে উদ্ধার করা সম্ভব হয়। তার মধ্যে একজন কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৫) গুরুতর আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ২ জন নিখোঁজরা হলেন,কেশবপুর গ্রামের শামসুদ্দিন ঘটক (৫৪) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (০৭) এই নিখোঁজ ২ জনকে উদ্ধারের জন্য এলাকার জেলেরা ও সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী ও ৫ জনের একটি টিম খনাজাল সহ বিভিন্ন জাল দিয়ে হাওরে উদ্ধার কাজ পরিচালনা করছে।
জানা যায়, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসবে ইতিমধ্যেই রাস্তায় রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায় ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক ঘটনাস্থলে আসেন এবং দিনভর জনসাধারণের সঙ্গে উদ্ধার কাজে সহায়তা করছেন।
এলাকাবাসী ও প্রশাসনের সঙ্গে আলাপ কালে জানা যায় দীর্ঘ ৬ ঘন্টা পানির নিচে থাকায় নিখোঁজ গণ বেঁচে থাকার আশা নেই।
রির্পোট লিখা পর্যন্ত নিখোঁজদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.