সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের হলিদাকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবাসহ মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার হলিদাকান্দা গ্রামের আবু বক্করের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে ১,৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮), সজীব আহমেদ মোমিন (২০), তাদের পিতা দিলু মিয়া ওরফে দেলোয়ার; তোফাজ্জল হোসেন বকুল ওরফে বকুল মিয়া (৪৫), পিতা মৃত আবু তাহের, গ্রাম- হলিদাকান্দা এবং আতিকুর রহমান (২৬), পিতা রশিদ মিয়া, গ্রাম- কেশবপুর থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে যথাযথ পুলিশ পহরায় শুক্রবার ৫ জুন বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, আসামীদের জামিন নামঞ্জুর করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.