নওগাঁর পোরশা উপজেলার শীতলি গ্রাম থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি থানা পুলিশ উদ্ধার করেছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি গ্রামের এক পারিবারিক কবরস্থান থেকে ওই বিষ্ণু মূর্তি উদ্ধার করে।
বিষ্ণু মুর্তি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, ওই গ্রামের কবরস্থানের মাঝামাঝি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত কুষ্টি পাথরের প্রায় ৫৬ ইঞ্চি লম্বা মুর্তির ওজন ১৩৭ কেজি।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে পুলিশ সুপার জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.