নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণার মাধ্যমে বিভিন্ন বুথ থেকে জালিয়াতি করে সারে ৪ কোটির অধিক টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে পুলিশ আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকাসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও চেকবই উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, জেলার বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার বাসিন্দা মোঃ আবুল হাসানের ছেলে মোঃ শহিদুল ইসলাম (রিপন) (৩৭) নওগাঁ অত্র শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। তার চলতি হিসাব নং ২০৫০১৪৪০১০০১৭০১০৫ এ প্রেক্ষিতে ২০১৫ সালে তার অনুকুলে ১ লক্ষ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করে করা হয়।শহিদুল ইসলামরিপন ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসি এর এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়াকের মাধ্যমে ৫ টি হিসাব নম্বারসহ বিভিন্ন ব্যাংক হিসেবে ধারাবাহিক ভাবে অর্থ স্থানান্তর করেছেন। প্রথম দিকে প্রতি লেনদেনে ১ লক্ষ টাকার কম অঙ্কের অর্থ স্থানান্তর করেন পরর্বতীতে তা বৃদ্ধি করে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করে যা অনুমতি সীমার অধিক।২০২৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির অধিক লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকাসহ অপরাপর আসামীরা আত্মসাৎ করে। ওই ঘটনায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং সাইবার ক্রাইম এক্সপাট মোঃ মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান ও ডিবি ইনচার্জ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বগুড়া সদর থেকে মোঃ শহিদুল ইসলাম রিপনকে (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে(২৮) ১৩ নভেম্বর শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বগুড়ার বাসার বেড রুমে থাকা আলমারীর থেকে ১৫ লাখ টাকা একাধিক ব্যাংকের এটিএম কার্ড বিভিন্ন ব্যাংকের চেকবই ,২টি স্মাট মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত স্বামী-স্ত্রী এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.